শেয়ার বাজারে আসছে T+1 সেটেলমেন্ট সিস্টেম

শেয়ার বাজারে আসছে  T+1 সেটেলমেন্ট সিস্টেম

দেশের পুঁজিবাজারে দীর্ঘ প্রতীক্ষার পর চালু হতে যাচ্ছে টি+১ (T+1) সেটেলমেন্ট সিস্টেম। নতুন এই ব্যবস্থার ফলে শেয়ার লেনদেন ও নিষ্পত্তির সময়সীমা দুই দিন থেকে কমে মাত্র এক কার্যদিবসে নেমে আসবে। বাজার সংশ্লিষ্টদের মতে, এই পরিবর্তনের ফলে পুঁজিবাজারের লেনদেনের গতি ও তারল্য প্রবাহে আমূল পরিবর্তন আসবে।

মূল পরিবর্তনসমূহ ও বাজারে এর প্রভাব

টি+১ সেটেলমেন্ট সিস্টেম কার্যকর হলে বিনিয়োগকারীদের লেনদেন প্রক্রিয়ায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে:

  • দ্রুত শেয়ার বিক্রির সুযোগ: নতুন নিয়মে কোনো বিনিয়োগকারী আজ শেয়ার ক্রয় করলে ঠিক পরের কার্যদিবসেই তা বিক্রি করতে পারবেন। শেয়ার বিক্রির জন্য আর দুই দিন অপেক্ষা করতে হবে না।
  • দ্রুত অর্থ উত্তোলন: শেয়ার বিক্রির পর অর্থের রিকুইজিশন দিলে মাত্র এক কার্যদিবসের মধ্যেই বিনিয়োগকারীর ব্যাংক হিসাবে টাকা চলে আসবে।
  • পুঁজির রোল–ওভার ও তারল্য বৃদ্ধি: এই নতুন নিয়মে ক্যাশ রোল-ওভার করার সুযোগ বেড়ে যাবে। আগে সপ্তাহে বড়জোর দুইবার টাকা Rolling হতো, এখন সেটা হবে তিনবার। আগে যেখানে দুই সপ্তাহে ৫ বার ট্রেড করা যেত, এখন একই পুঁজি দিয়ে ৬ থেকে ৭ বার ট্রেড করা সম্ভব। এতে বাজারে নগদ টাকার প্রবাহ বা মানি ফ্লো বহুগুণ বাড়বে, যা ছোট ও বড় সব ট্রেডারের জন্য প্রফিটের সুযোগ দ্বিগুণ করে দেবে।

বিনিয়োগকারীদের জন্য সম্ভাব্য ঝুঁকি

দ্রুত মুনাফার সুযোগ তৈরি হলেও টি+১ ব্যবস্থায় ভুল সিদ্ধান্তের কারণে ক্ষতির ঝুঁকিও সমানতালে বাড়বে বলে সতর্ক করেছেন বাজার বিশ্লেষকরা। তাঁদের মতে, নতুন নিয়মে বাজারের গতি বেশি থাকায় যাঁরা কোনো পরিকল্পনা ছাড়াই সম্পূর্ণ পুঁজি একবারে শেয়ারে বিনিয়োগ করবেন, তাঁরা বড় বিনিয়োগকারীদের (বিগ ফিশ) বাজার কৌশলের ফাঁদে পড়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। আগে যেখানে ভুল সিদ্ধান্তের কারণে মাসে ১ থেকে ২ বার লোকসানের আশঙ্কা থাকত, টি+১ পদ্ধতিতে একই ভুলের পুনরাবৃত্তি করলে মাসে ৪ থেকে ৫ বার লোকসানের মুখে পড়ার সম্ভাবনা তৈরি হতে পারে।

সফল হওয়ার গোল্ডেন রুল:

মনে রাখবেন, টি+১ মার্কেটে টিকে থাকতে হলে আপনার মন্ত্র হতে হবে— “ক্যাশ ইজ কিং”। কখনোই সব টাকা দিয়ে একসাথে শেয়ার কিনবেন না (No All-in)। হাতে সবসময় কিছু নগদ ব্যাকআপ রাখুন, যাতে সুযোগ এলে দ্রুত মুভ করতে পারেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *