Category: Uncategorized

  • ঢাকা স্টক এক্সচেঞ্জের (DSE) বড় উদ্যোগ: ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ড লেনদেনে অটোমেশন!

    ঢাকা স্টক এক্সচেঞ্জের (DSE) বড় উদ্যোগ: ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ড লেনদেনে অটোমেশন!

    বাংলাদেশের পুঁজিবাজারকে আরও প্রযুক্তিবান্ধব ও সহজলভ্য করতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (DSE) একটি ওয়েব-ভিত্তিক ডিজিটাল অর্ডার কালেকশন প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনা গ্রহণ করেছে

    এই প্ল্যাটফর্মের মাধ্যমে ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ড (OEMF) ইউনিট ক্রয় (Creation) এবং রিডেম্পশন/পুনঃক্রয় (Redemption) সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করা যাবে।

    প্ল্যাটফর্মটির প্রধান সুবিধাসমূহ:

    • মাল্টি-ডিভাইস সুবিধা: বিনিয়োগকারীরা ডেক্সটপ টার্মিনাল এবং মোবাইল অ্যাপ উভয় মাধ্যম থেকেই সহজেই বাই ও সেল অর্ডার দিতে পারবেন।
    • স্টকব্রোকারদের ভূমিকা: DSE-এর তালিকাভুক্ত স্টকব্রোকাররা ফান্ড ম্যানেজার বা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির (AMC) সেলিং বা ডিলিং এজেন্ট হিসেবে বিনিয়োগকারীদের সহায়তা করবেন
    • এনএভি (NAV) ভিত্তিক লেনদেন: BSEC (Mutual Fund) Rules, 2025 অনুযায়ী ফান্ড ম্যানেজারদের নির্ধারিত মূল্যে ইউনিট কেনাবেচা হবে।
    • একটি সমন্বিত প্ল্যাটফর্ম: সিস্টেমটি DSE, ব্রোকারেজ হাউজ, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি (AMC), কাস্টডিয়ান এবং CDBL-কে একটি নেটওয়ার্কে যুক্ত করবে।
    • ক্যাপিটাল মার্কেটে এর প্রভাব: বাংলাদেশে বর্তমানে ১০৪টি ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ড রয়েছে, যার মোট সম্পদ মূল্য প্রায় ৮,৫৯৩.৫ কোটি টাকা।

    এতদিন ম্যানুয়াল ও কাউন্টার-ভিত্তিক ব্যবস্থার কারণে সাধারণ বিনিয়োগকারীদের লেনদেনে জটিলতা হতো। এই অটোমেটেড প্ল্যাটফর্ম চালু হলে বাজারে রিটেইল অংশগ্রহণ বৃদ্ধি পাবে, তরলতা (Liquidity) বাড়বে এবং বিনিয়োগকারীরা সহজেই তাদের পোর্টফোলিও ডাইভারসিফাই করতে পারবেন।

  • পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে ডিএসই-ডিবিএর জরুরি বৈঠক

    পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে ডিএসই-ডিবিএর জরুরি বৈঠক

    পুঁজিবাজারের সাম্প্রতিক অস্থিরতা ও বিনিয়োগকারীদের উদ্বেগ কাটিয়ে বাজারে স্বাভাবিক ও স্থিতিশীলতা ফেরাতে জরুরি বৈঠক করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ)। গতকাল (মঙ্গলবার) সকাল ১১টায় ভার্চুয়ালি এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ডিএসই ও এর সদস্য প্রতিষ্ঠানগুলোর করণীয় নিয়ে আলোচনা হয়।

    বৈঠকে ব্রোকারেজ হাউসগুলোর কার্যক্রম, বাজারে বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার এবং নতুন আইপিও ও আর্থিক পণ্যের সরবরাহ বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে কোনো নির্দিষ্ট সময়ে বেশি শেয়ার লেনদেন হলেই সেটিকে অস্বাভাবিক বা অনিয়ম হিসেবে বিবেচনা না করে লেনদেনের ধরন, দামের ওপর প্রভাব, বিনিয়োগকারীর সক্ষমতাসহ সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে সুনির্দিষ্ট মানদণ্ড নির্ধারণের দাবি জানানো হয়।

    বৈঠকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় ইনভেস্টর প্রোটেকশন ফান্ড (আইপিএফ) নিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে আলোচনার ভিত্তিতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে।

    নতুন আইপিও ও আর্থিক পণ্যের সরবরাহ বাড়ানোকে ডিএসইর অন্যতম অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন তিনি। মমিনুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে বাজারে নতুন আইপিও না আসা এবং ফিক্সড ইনকাম সিকিউরিটিজের সীমিত উপস্থিতি পুঁজিবাজারের অন্যতম দর্বলতা।

    এ পরিস্থিতিতে নতুন বন্ডের লিস্টিং ফি কমানো হয়েছে। পাশাপাশি ২০২৭ সালের মার্চ পর্যন্ত আইপিও বা ডাইরেক্ট লিস্টিংয়ের আবেদনকারী কোম্পানির প্রথম বছরের লিস্টিং ফির ৫০ শতাংশ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

    মমিনুল ইসলাম বলেন, বাজারকে আরও সুশৃঙ্খল, স্বচ্ছ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে হলে সব পক্ষকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

    এছাড়া বৈঠকে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম বলেন, পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগকারী ও বাজারসংশ্লিষ্টদের মধ্যে তৈরি হওয়া উদ্বেগ ও বিভ্রান্তি দূর করতে এ ধরনের মতবিনিময় সভা সময়োপযোগী।

     বৈঠকে বাজারের বর্তমান পরিস্থিতি, স্থিতিশীলতা বজায় রাখা, সদস্য প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব এবং পুঁজিবাজারের ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে ডিএসই ও ডিবিএর সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে মতবিনিময় হয়।

  • ডেসকোকে ৪ কোটি ৫৯ লাখ শেয়ার ইস্যুর অনুমতি দিল বিএসইসি

    ডেসকোকে ৪ কোটি ৫৯ লাখ শেয়ার ইস্যুর অনুমতি দিল বিএসইসি

    বিদ্যুৎ খাতের রাষ্ট্রায়ত্ত কোম্পানি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) সরকারের ইকুইটির বিপরীতে ৪৫ কোটি ৯০ লাখ টাকার অগ্রাধিকারমূলক শেয়ার ইস্যু করবে। এ শেয়ার ইস্যুর জন্য কোম্পানিটিকে সম্মতি সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

    তথ্য অনুযায়ী, গত ৩১ আগস্ট দেয়া এক চিঠির মাধ্যমে বিএসইসি এ-সংক্রান্ত সম্মতি দিয়েছে। বিএসইসির অনুমোদন অনুযায়ী, প্রতিটি ১০ টাকা মূল্যের মোট ৪ কোটি ৫৯ লাখ অনবসায়নযোগ্য নন-কিউমুলেটিভ অগ্রাধিকারমূলক শেয়ার ইস্যু করা হবে, যার মোট মূল্য ৪৫ কোটি ৯০ লাখ টাকা। সরকারের বাংলাদেশ অনুকূলে হবে; যেখানে সরকারের পক্ষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন বিদ্যুৎ বিভাগের সচিব প্রতিনিধিত্ব করবেন।

    ডেসকোর এই অগ্রাধিকারমূলক শেয়ারের বৈশিষ্ট হচ্ছে এটি অবসায়নযোগ্য নয় এবং অক্রমপুঞ্জীভূত। এর মানে হচ্ছে কোম্পানি সচল থাকা অবস্থায় এই শেয়ারে বিনিয়োগের অর্থ ফেরতযোগ্য নয় তবে কোম্পানির অবসায়নের ক্ষেত্রে অর্থ ফেরতের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। তাছাড়া কোনো বছরে এই শেয়ারের বিপরীতে লভ্যাংশ পাওয়া না গেলে সেটি ক্রমপুঞ্জীভূত হয়ে পরবর্তী বছরে যোগ হওয়ার সুযোগ নেই।

    আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) ডেসকোর শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৬ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ১ টাকা ৯৮ পয়সা।

  • জনস্বার্থের কোম্পানির শেয়ারবাজারে তালিকাভুক্তি বাধ্যতামূলক করবে BSEC

    জনস্বার্থের কোম্পানির শেয়ারবাজারে তালিকাভুক্তি বাধ্যতামূলক করবে BSEC


    দেশের পুঁজিবাজারে ভালো ও বড় কোম্পানিগুলোর অংশগ্রহণ বাড়াতে নির্দিষ্ট শ্রেণির ‘জনস্বার্থের কোম্পানি’কে (Public Interest Company) শেয়ারবাজারে তালিকাভুক্ত করা বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (BSEC)।

    BSEC চেয়ারম্যান মাসুদ খান জানিয়েছেন, বিদ্যমান Securities Act-এর আওতায় জনস্বার্থে কোনো কোম্পানিকে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার নির্দেশ দেওয়ার ক্ষমতা কমিশনের রয়েছে। এখন কোন কোন কোম্পানি ‘জনস্বার্থের কোম্পানি’ হিসেবে বিবেচিত হবে, সে বিষয়ে নির্দিষ্ট সংজ্ঞা ও বিধিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

    🔹 সরাসরি তালিকাভুক্তির সুযোগ
    বড় ও প্রতিষ্ঠিত কোম্পানিগুলোকে দ্রুত পুঁজিবাজারে আনার লক্ষ্যে Direct Listing ব্যবস্থা পুনরায় চালুর উদ্যোগও নিয়েছে BSEC। প্রস্তাবিত বিধিমালার আওতায় যোগ্য কোম্পানিগুলো IPO ছাড়াই বিদ্যমান শেয়ারহোল্ডারদের হাতে থাকা শেয়ারের একটি অংশ বাজারে ছাড়ার মাধ্যমে তালিকাভুক্ত হতে পারবে।

    🔹 IPO প্রক্রিয়ায় পরিবর্তন
    BSEC চেয়ারম্যান বলেন, বর্তমানে IPO প্রক্রিয়ায় কোম্পানিগুলোকে DSE ও BSEC—উভয় জায়গায় বিভিন্ন নথিপত্র জমা দিতে হয়, ফলে প্রক্রিয়াটি দীর্ঘ হয়। এ কারণে IPO প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে। নতুন IPO বিধিমালা নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে পরামর্শ করা হচ্ছে।

    🔹 Hybrid Listing চালুর পরিকল্পনা
    নতুন ব্যবস্থায় Hybrid Listing চালুর পরিকল্পনাও রয়েছে। এর মাধ্যমে একটি কোম্পানি তার কিছু শেয়ার Direct Listing-এর মাধ্যমে এবং কিছু শেয়ার IPO-এর মাধ্যমে বাজারে ছাড়তে পারবে। BSEC-এর লক্ষ্য হলো, এর মাধ্যমে ভালো ও সম্ভাবনাময় কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আসতে উৎসাহিত করা।

    📊 পুঁজিবাজারে সম্ভাব্য প্রভাব
    BSEC-এর এসব উদ্যোগ বাস্তবায়িত হলে—
    ✅ বড় ও প্রতিষ্ঠিত কোম্পানির তালিকাভুক্তি বাড়তে পারে
    ✅ বাজারে নতুন ও মানসম্মত শেয়ারের সরবরাহ বাড়বে
    ✅ IPO প্রক্রিয়া তুলনামূলক দ্রুত ও সহজ হতে পারে
    ✅ Direct Listing-এর মাধ্যমে কোম্পানির বাজারে প্রবেশের বিকল্প পথ তৈরি হবে
    ✅ পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ও বাজারের গভীরতা বাড়াতে সহায়ক হতে পারে
    BSEC একই সঙ্গে বাজারকে আরও প্রযুক্তিনির্ভর ও স্বচ্ছ করার পরিকল্পনা করছে। এর অংশ হিসেবে AI-powered surveillance, ডিজিটাল ট্রেডিং এবং T+1 settlement-সহ বিভিন্ন সংস্কারের কথা বলা হয়েছে।

  • বিও নবায়ন ফি ২০২৬-২৭

    বিও নবায়ন ফি ২০২৬-২৭

    প্রিয় মান্য গ্রাহকগণ,

    আমাদের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানাচ্ছি যে, আগামী ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য আপনার বিএসও অ্যাকাউন্টের নবায়ন ফি প্রদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ফি এর পরিমাণ হলো ১৫০ টাকা।
    অতএব, অনুগ্রহ করে নির্ধারিত সময়ের মধ্যে, অর্থাৎ ৩০ জুন, ২০২৬ এর মধ্যে ফি পরিশোধের জন্য অনুরোধ রইল। সময়মতো না করলে আপনার অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যেতে পারে বা কিছু গুরুত্বপূর্ণ সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন।
    নিবন্ধন ও নবায়নের সুবিধার্থে নিচের ব্যাংক হিসাব নম্বরে টাকা পাঠানোর অনুরোধ রইল:
    Bank Name: Mercantile Banl PLC. Account Number: 1131000066868 Account Name: GMF Securities Ltd.
    অথবা, আমাদের অফিসে এসে সরাসরি ফি পরিশোধের সুবিধাও রয়েছে।
    আপনাদের সহযোগিতা ও সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ।
    GMF Securities Ltd.

  • SONARBAINS on Spot

    SONARBAINS on Spot

    Trading of the shares of the company will be allowed only in the Spot Market and Block transaction will also be settled as per spot settlement cycle with cum benefit from 09.06.2026 to 10.06.2026 and trading of the shares will remain suspended on record date i.e., 11.06.2026.

  • বেক্সিমকো ও ইসলামী ব্যাংক ফ্লোরপ্রাইসের বন্দীদশা থেকে মুক্তি

    ফ্লোরপ্রাইসের বন্দীদশা থেকে অবশেষে মুক্তি পেতে চলেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি বেক্সিমকো লিমিটেড ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ছয় বছরেরও বেশি সময় পর কোম্পানি দুটির উপর থেকে ফ্লোরপ্রাইস প্রত্যাহার করে নেওয়ার নীতিগত অবস্থান নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

    বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

  • সাধারণ বিনিয়োগকারীগণকে সতর্কীকরণ প্রসঙ্গে।

    সতর্কবার্তা

    ১। বিভিন্ন অনলাইন মাধ্যমে কিছু প্রতারকচক্র পুঁজিবাজারে বিনিয়োগের নামে লোভনীয় প্রস্তাব দিয়ে বিনিয়োগকারীদের সাথে প্রতারণার চেষ্টা করছে। সাম্প্রতিক সময়ে অনলাইনে পরিচালিত বিভিন্ন অনিবন্ধিত বা লাইসেন্সবিহীন ভুয়া সিকিউরিটিজ/বিনিয়োগ কোম্পানি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক অনুমোদিত এরুপ প্রচারণার মাধ্যমে প্রতারণা করছে। Prosperia Securities Group Ltd (ওয়েবসাইট: https://prosperiasecurities. com) নামক একটি অনিবন্ধিত কোম্পানি কর্তৃক অনলাইনে প্রতারণামূলক কার্যক্রম পরিচালনার তথ্য পাওয়া গেছে। এধরনের অনিবন্ধিত সকল নাম সর্বস্ব প্রতিষ্ঠানে বা কোনো অনলাইন প্ল্যাটফর্ম, মোবাইল অ্যাপ, WhatsApp গ্রুপ বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিনিয়োগের প্রস্তাব পেলে বিনিয়োগের পূর্বে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন, লাইসেন্স ও অনুমোদন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর ওয়েবসাইট (https://sec gov.bd/home>> Registered Entities) অথবা ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই) অথবা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) এর ওয়েবসাইটে যথাযথভাবে যাচাই করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

    ২। বিভিন্ন অনলাইন প্লাটফর্মে এধরনের প্রতারক চক্রের বিষয়ে বা পুঁজিবাজার সংক্রান্ত যে কোন অনিয়মের বিষয়ে তথ্য পেলে মার্কেট ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের ই-মেইলে (intel@sec.gov.bd) প্রেরণের জন্য অনুরোধ করা হলো।

  • জরুরি নোটিশ: ব্যাংক অ্যাকাউন্ট নম্বর পরিবর্তন সংক্রান্ত

    এতদ্বারা জিএমএফ সিকিউরিটিজ লিঃ-এর সকল বিনিয়োগকারীকে জানানো যাচ্ছে যে, GMF Securities Ltd)-এর মার্কেটাইল ব্যাংক -এর বিদ্যমান ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটি পরিবর্তিত হয়েছে।

    এখন থেকে আপনাদের যাবতীয় লেনদেন এবং টাকা জমা দেওয়ার জন্য নিচের নতুন অ্যাকাউন্ট নম্বর ও তথ্য ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো:

    • অ্যাকাউন্টের নাম: GMF Securities Ltd
    • ব্যাংকের নাম: মার্কেটাইল ব্যাংক পিএলসি (Mercantile Bank PLC)
    • অ্যাকাউন্ট নম্বর: 1131000066868
    • শাখা: নিকুঞ্জ (Nikunja Branch)
    • রাউটিং নম্বর: 140260184

    সঠিকভাবে লেনদেনের সুবিধার্থে অনুগ্রহ করে এই নতুন তথ্যগুলো সংরক্ষণ করুন। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।

    ধন্যবাদান্তে,