শেয়ারবাজারের সংকট নিরসনে ডিএসই ও ডিবিএ-এর যৌথ উদ্যোগ

শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা এবং দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও শীর্ষ ব্রোকারেজ হাউসগুলোর মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকের মূল প্রস্তাবনাসমূহ:

১. বন্ধ থাকা প্রি-ওপেনিং সেশন পুনরায় চালুর সম্ভাব্যতা যাচাই।

২. বাজারে তারল্য বাড়াতে বন্ড ও নতুন ফিন্যান্সিয়াল ইন্সট্রুমেন্টের পরিধি সম্প্রসারণ।

৩. বাংলাদেশ ব্যাংকের বিশেষ স্কিমের মেয়াদ বৃদ্ধি এবং ব্রোকারেজ হাউসগুলোর জন্য মার্জিন নেট-অফ সুবিধা।

৪. ঢালাও তদারকির বদলে তথ্যভিত্তিক ও ঝুঁকিভিত্তিক সার্ভিলেন্স ব্যবস্থা চালু।

৫. বিদেশি বিনিয়োগের নীতিগত বাধা দূর করা এবং শীর্ষস্থানীয় ভালো কোম্পানিগুলোকে বাজারে তালিকাভুক্ত করা।

ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম উল্লেখ করেন যে, সমস্যা চিহ্নিত করার পাশাপাশি বাস্তবভিত্তিক সমাধানের ওপরই এখন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *